• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩
সর্বশেষ :
সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

আশাশুনিতে উকুন মারা ফিরোর ডাল খেয়ে যুবকের মৃ ত্যু

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৭৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আশাশুনিতে উকুন মারা ফিরোডাল খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মহাসিন (২৪)। তার বাড়ি উপজেলার খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামে।
এসআই মোমরেজ জানান, খালিয়া গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফি গাজীর ছেলে মহাসিন সোমবার (২৫ নভেম্বর) সকালে খাওয়া দাওয়া শেষে বাড়ির সবার অজান্তে পাশে ঘেরের বাসায় গিয়ে ফিরোডাল খায়। এরপর বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলো। এক পর্যায়ে মাথা চক্কর দিতে থাকলে বন্ধুরা টের পেয়ে তাকে বাড়ি নিয়ে যায়।
পরিবারের লোকজন দ্রুত চেউটিয়া বাজারে গ্রাম ডাক্তার কৃষ্ণপদর কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন।
এক সপ্তাহ  আগেও সে ফিরোডাল খেয়েছিল বলে জানা গেছে। বিএনপি নেতা বোরহান উদ্দীন বুলু জানান,নসে মানসিক ভারসাম্যহীন রুগী। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এস আই মোমরেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় আশাশুনি থানায় অপমৃত্যু মামলা (৫৬ তাং২৫/৬/২০২৪) রুজু করা হয়েছে হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com