• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫
সর্বশেষ :
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা তালায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করতে মতবিনিময় সভা দেবহাটার নওয়াপাড়ায় ৫৭০ হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডব্লিউ চাল বিতরণ ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি

মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
দেবহাটা মুক্ত দিবসে র‍্যালী ও আলোচনা সভা

৬ ডিসেম্বর হলো মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবস। এই দিনে দেবহাটা হানাদারমুক্ত হয়েছিল আর মুক্তিযোদ্ধাসহ দেবহাটার মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ। এই দিনে সগৌরবে বীর মুক্তিযোদ্ধারা উড়িয়েছিল বিজয়ের পতাকা। সেই দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে আলোচনা সভার আগে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা কমান্ডার মোঃ আসাদুজ্জামান।

 

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, মুক্তিযোদ্ধার সন্তান আবু রাহান তিতু প্রমুখ।

 

আলোচনা সভায় ১৯৭১ সালের সেই দিনের স্মৃতি স্মরন করে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিকাতর হয়ে পড়েন। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে আগামীতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়া স্বাধীনতাকে ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com