• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫
সর্বশেষ :
তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ

মণিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৫১৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদে এবং উগ্রপন্থি সংগঠন ইসকন বাতিলের দাবিতে যশোরের মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার দুপুরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বর থেকে শিক্ষার্থীরা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে একই স্থানে বিক্ষোভ সভা করা হয়।

 

হাসাইন ইকবাল সানির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাসনিম হাসান বর্ষা, সানজিদা আকতার সোনিয়া, তাজওয়ার তাওহিদ, আফরিন আনিকা, নাসিমুল বারী সাইমুন, নিশান ফারুক, তারেক জাবের, শরীফ মাহমুদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com