• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরণ করলেন দেবহাটার ইউএনও

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরণ

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান অসহায় শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করেছেন। শুক্রবার ৩ডিসেম্বর সন্ধ্যার পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে হতদরিদ্র ছিন্নমূল মানুষদেরকে এই শীতবস্ত্র বিতরন করেন।

 

উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরনকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন তার সাথে ছিলেন।

 

এবিষয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বর্তমানে প্রচন্ড ঠান্ডার মধ্যে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে। এই সময়ে তাদের পাশে দাড়ানো সকলের উচিত। যাতে আমরা সবাই মিলে এই মানুষদের পাশে থাকতে পারি সেজন্য তিনি সকলকে আহবান জানান।

 

ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের সাহাযার্থে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো শীতের মধ্যে ইউএনওকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com