• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

মহম্মদপুরে দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলা এবং কর্মশালা ও তরুণ সমাবেশ অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 95.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বুধবার দুপুরে পরিদর্শনের মাধ্যমে শেষ হয় দুইদিন ব্যাপি এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি এই বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড পরিদর্শন করেন- জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাম্বতী শীল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা আইসিটি অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।

 

পরে উপজেলা পরিষদ হলরুমে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই ‘শ্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ও তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাম্বতী শীল।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, ওসি আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু হাসান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক নূর আহমদ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com