• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

তারুণ্যের উৎসব উপলক্ষে তালায় পরিচ্ছন্নতা অভিযান

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
তারুণ্যের উৎসব উপলক্ষে তালায় পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার তালায় উপজেলা প্রাশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে তালা বাজার সংলগ্ন বারুইহাটি খাল উপজেলা সরকারী মৎস্য খামার হতে কপোতাক্ষ নদ পর্যন্ত সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল কর্মসূচীটি উদ্বোধন করেন। এসময় তিনি খালের ধারে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে ময়লা আবর্জনা খাল সহ আশেপাশে না ফেলার পরামর্শ দেন।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের নির্দেশনা ক্রমে ও মাননীয় জেলা প্রশাসক স্যারের পরামর্শে তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী হাতে নেয়া হয়েছে। আমরা তালার বারুইহাটি খাল উপজেলা মৎস্য খামার থেকে শুরু করে কপোতাক্ষ নদ পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা গ্রহণ করেছি। স্কেভেটর মেশিন দিয়ে খাল খননের কাজ শুরু হয়েছে। আমি খালপাড়ে বসবাসকারীদের পরামর্শ দিব কেউ যেন খালে ময়লা আবর্জনা না ফেলেন। যদি কেউ এই পরামর্শ গ্রহণ না করেন তাহলে আইন প্রয়োগের ব্যবস্থা করা হবে।

 

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুম বিল্ধসঢ়;ল্লাহ, সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, আনিষা ক্লিলিনের সত্বাধিকারী জোয়ার্দ্দার ফারুক হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদ মোঃ সফিকুল ইসলাম, নাগরিক কমিটির নেতা রেজাউল ইসলাম রেজাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com