• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা খুলনা জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০, ইয়াবা জব্দ দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

তালায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৫নেতা আ ট ক

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সহ ৫ জন নেতা কে আটক করেছে।

 

আটককৃতরা হলেন, খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খলিলনগর আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তীকে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের কে আটক করে।

 

রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তালা সদরের মহাল্লা পাড়া গ্রামের কাজী ইমরান হোসেন লিয়াকত কে রবিবার সকালে গ্রেফতার করা হয়।

 

থানা সূত্রে জানা যায়, জালাপুর ইউনিয়নের একটি চাঁদাবাজি মামলায় তাদের কে আটক করা হয়েছে। তালা থানা মামলা নং-৯।

 

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছ।

(আপডেট)


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com