• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৪
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

ডুমুরিয়ায় গ্রাম আদালত কার্যক্রমের দ্বি-মাসিক সমন্বয় সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

খুলনার ডুমুরিয়া গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গনের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা মঙ্গলবার৪জানুয়ারী সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জনাব মো: আসাদুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার(ভারপ্রাপ্ত)।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচার ব্যবস্থা সক্রিয় করতে হবে। হিসাব সহকারীগন গ্রাম আদালতের নথি রেজিস্টার নিয়মিত আপডেট করবে।

 

প্রতিমাসে নির্ভুলভাবে মাসিক রিপোর্ট প্রদান করবে এবং মামলা গ্রহণ ও নিষ্পত্তি ক্ষেত্রে লক্ষ্য মাত্রা অর্জন করতে হবে। এছাড়া ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় সভায় গ্রাম আদালত বিষয়ক এজেন্ডা থাকবে।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত তৃতীয় পর্যায় প্রকল্পের খুলনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমন্বয়কারি শিশির চৌকিদার ও মরিয়ম খাতুন।

 

এছাড়া ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের সকল এএসিও, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com