• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

শ্যামনগরে জমি বি রো ধে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী (শনিবার ) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে পশ্চিম বিড়ালক্ষীতে ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শহিদুল ইসলাম জানান, শ্যামনগরের পশ্চিম বিড়ালক্ষীতে তাদের ভিটাবাড়ি ও মৎস্য ঘের দখলের অপচেষ্টা করা হচ্ছে। তাদের দীর্ঘদিনের ভিটা বাড়ী ও মৎস্য ঘের টি পশ্চিম বিড়ালক্ষী গ্রামের রফিকুল ইসলাম, আবুল বাসার, ইত্তেজাবিন ইসলাম, আনারুল ইসলাম, কুদ্দুছ মোল্যা, আব্দুস সাত্তার মোল্যা, ফেরদৌস মোল্যা,দীন ইসলাম সহ কয়েক লাভ ও লোভের বশবতী হয়ে অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করছে। পশ্চিম বিড়ালক্ষী মৌজার জে,এল নং- ১০৪ এর মধ্যে ২৮.০৯ একরের মধ্যে ১১একর জমিতে ভিটা বাড়ি, মৎস্য ঘের, কবর স্থান, পুকুর খনন, ঘর বাড়ি তৈরী করে ভোগ দখল করে আসছেন শহিদুল ইসলাম গং। ভিটা বাড়ী ও মৎস্য ঘের টি অবৈধভাবে দখল করার অপচেষ্টার বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবরে ১৪৫ ধারায় তার চাচাতো ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। যার নং পি- ১২১/২৫।

 

বিজ্ঞ আদালত শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবেন।

 

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। ২য় পক্ষ আদালতে হাজির হয়ে কারণ দর্শাবেন এবং ১ম পক্ষ আরজীর কপি ও প্রসেস ফি দাখিল করবেন এ মর্মে আদেশ দেন। সি.এস রেকর্ডীয় মালিক নছিম ঢালীর মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে নালিশী ভূমি প্রাপ্ত হইয়া নিজ নামে নাম পত্তন করে খাজনা দাখিলা পরিশোধ করে তথায় কিছু ভূমিতে মৎস্য ঘের ও কিছু ভূমিতে ভিটা বাড়ী তৈরি করে বিভিন্ন প্রকার ফলবান বৃক্ষাদী লাগিয়ে রফিকুল ইসলাম ও গ্রামবাসী সর্ব সাধারনের পূর্ন জ্ঞাতসারে দ্বাদশ বর্ষের বহু উর্দ্ধকাল যাবৎ ভোগ দখল অধ্যবধি রয়েছেন শহিদুল ইসলাম গং।

 

এ ভিটাবাড়ি ও মৎস্য ঘের জোর পূর্বক অবৈধ ভাবে জবর দখল করতে রফিকুল ইসলাম গং ঘের লুটপাট, মারধর, খুন,জখম সহ নানাবিধ ভয় ভীতি, সেনাবাহিনী অফিসে ভুল বুঝানোর চেষ্টা, প্রশাসন কে জড়িয়ে মিথ্যার অভিযোগে লিফলেট বিতরণ, মিথ্যা সংবাদ পরিবেশন ও অপচেষ্টা অব্যহত রাখায় কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন শহিদুল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com