• রবিবার, ১০ মে ২০২৬, ০১:২২
সর্বশেষ :
দেবহাটার সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল স্বাধীনতার ৫৫ বছরেও সংস্কার হয়নি ধুলিহরের সাড়ে ছয়শ ফুট রাস্তা দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী আটক গোবরদাড়ীতে ধা*রা*লো অ*স্ত্রের আ*ঘা*তে যুবক হ*ত্যা, পুকুর থেকে ম*রদেহ উ*দ্ধার কয়রায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট : নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবিতে তরুণদের মানববন্ধন দেবহাটায় পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা জব্দ, পরে খালে অবমুক্ত আমে সয়লাব সাতক্ষীরার আম বাজার: পাইকারি ও খুচরা বাজারে বিস্তর ফারাক দু*র্বি*ষহ জীবন দেবহাটার পত্রিকা বিক্রেতা আলাউদ্দিনের তালা শিক্ষক সমিতি নির্বাচন ১৬ মে, তিন পদে দ্বিমুখী লড়াই দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহছানউল্লাহ্ ডালিমের ইন্তেকাল। শোকাহত রাজনৈতিক মহল

তালায় মাদক সম্রাট প্রিন্সের বাড়ী অভিযান; গাঁজা ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি / ২৪২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাতক্ষীরার তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে তালা উপজেলার হাজরাকাঠী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্সের বাড়ী থেকে এক কেজি গাঁজা ও দশ পিস ইয়াবা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

অভিযুক্ত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্স (২১) তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মোঃ সরদার রহমত আলীর ছেলে।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মেহেদী হাসান প্রিন্স দীর্ঘদিন যাবত অঞ্চল জুড়ে স্কুল কলেজ পড়ুয়া যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছিল। ইতোমধ্যে মাদক বিক্রি করেছে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। বিষয়টি কয়েক দফায় স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। বুধবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রিন্সের বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে গাঢাকা দেয় প্রিন্স তাই তাকে আটক করতে পারিনি সংশ্লিষ্ট দপ্তর।

 

সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায় তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মেহেদী হাসান প্রিন্সের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসত ঘর থেকে এক কেজি গাঁজা ও দশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে মাদক বিক্রেতা মেহেদী হাসান প্রিন্স মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে একইসঙ্গে মেহেদী হাসান প্রিন্সের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com