• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি / ২৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ৩রা মার্চ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন আস্থা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

 

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, খেজুর ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, ছোলা ১ কেজি, সিমাই ৫০০ গ্রাম, চিড়া ১ কেজিসহ অন্যান্য উপহার সামগ্রী। প্রতিবছর ফাউন্ডেশন এ ধরনের মহতি কার্যক্রম চালিয়ে যাবে। রমজান মাসে রোজাদাররা সেহরী ও ইফতার করতে পারে সেই লক্ষ্যে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে একটু হাঁসি ফোটাতে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় ভার্চুয়াল ভাবে যুক্ত ছিলেন বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ আব্দুল মজিদ, উপদেষ্টা হাফেজ মাওলানা নাজমুল হুদা এছাড়া উপদেষ্টা পরিষদের ব্যক্তিবৃন্দ।

 

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ রেজওয়ান মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ আবু রায়হান কবির, প্রবাসী বিষয়ক সম্পাদক জি এম শারাফাত হোসন প্রমুখ।

 

সরাসরি উপস্থিত ছিলেন ২নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিষ্ণুপর আস্থা ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন সহ -সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সহ-সভাপতি আবু হাসান,সহ-সভাপতি মোঃ ফেদ্দাউস হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান আরো উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের অন্যন্য সদস্যবৃন্দ এবং এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ।

 

আগামীর প্রতিপাদ্য বিষয়”জীবন প্রতিযোগিতার নয় জীবন সহযোগিতার ” এ লক্ষ্যকে সামনে রেখে বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। সহযোগিতা মানুষকে কাছাকাছি আনে, সম্পর্ককে দৃঢ় করে এবং সম্মিলিত উন্নয়নের পথ তৈরি করে


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com