• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশাশুনি গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৩২৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আশাশুনির বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসও সুমন। বৃহস্পতিবার সকালে ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করেন তিনি।

 

পরিদর্শনকাল ভাঙ্গনের ভয়াবহ পরিস্থিতি দেখে বাজার ও মসজিদ কমিটি নেতৃবৃন্দের সহযোগিতায় মাপ জরিপ করে দেখেন ৬০০ মিটার ভেঙে গিয়েছে।

 

এ সময় তিনি বলেন, আগামীকাল জরুরিভাবে উদ্ধোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ১০০ মিটারের কাজ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন পাওবো’র সহকারী এসিস্ট্যান্ট লিটন, আশাশুনি প্রেসক্লাবের সদস্য মুকুল শিকারি, রিপোর্টার্স ক্লাবের সদস্য বাজার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শরীফ, বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, বিএনপি নেতা বকুল শিকারি, আল মাহমুদ টিক্কা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য খননকৃত মরা মরিচ্চাপ নদী খননের একবছর যেতে না যেতেই গত আনুঃ ২০ দিন আগে গোয়ালডাঙ্গা বাজারের ওয়াবদা রাস্তা প্রায় ৬০০ মেটার ভেঙে নদীর গর্ভে চলে যায়।

 

এনিয়ে এলাকা রক্ষার্থে সুরক্ষা বাঁধের দাবীতে বিভিন্ন পত্রপত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর এসও, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জ পরিদর্শন করেন। ওই সময় পাউবোর উর্দ্ধতন কর্মকর্তা বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভাবে জিও ব্যাগ দিয়ে কাজ করে আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যানান, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান।

 

এ ব্যাপারে এসডি রাশিদুল ইসলামের সাথে বারবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com