• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০
সর্বশেষ :
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

শ্যামনগরে ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু ন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সাতক্ষীরা শ্যামনগরে বাস্তভিটার বালু ফেলাকে কেন্দ্র করে ভাই মোশারফ মোড়লের হাতে শারীরিক প্রতিবন্ধী আব্দুল কাদের (৬০)এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে ২৩ মার্চ ভোর সাড়ে পাঁচটায়। মৃতার ছেলে তৈয়বুর জানান,তার এক চাচা মফিজুল মোড়লের নিকট থেকে জমি ক্রয় করে উক্ত জমিতে বালু ফেলার সমই তার আপন চাচা মোসারফ মোড়ল, অয়েদ মোড়ল ও তার চাচাত ভাইরা তার পিতাকে বেধড় মারমিট করে মারাত্বক জখম করে। সাথে সাথে তাকে শ্যামনগর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ভিটা বাড়িতে বালু ফেলাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। ভাই ভাইয়ের মধ্যে সমস্যা।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবীর বলেন ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি, পরে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরাদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ ঘটনায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com