• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪
সর্বশেষ :
ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

শ্যামনগরে ভূমিহীন পরিবারের জমি দ খ ল করায় ইউএনও বরাবর অভিযোগ

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৫৬৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
module: a; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Auto; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 136.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~25: 0.0; ?

শ্যামনগরে বন্দোবস্ত কৃত ২ ভূমিহীন পরিবারের বন্দোবস্ত কৃত জমি জোর পূর্বক দখল করে রেখেছে বৃত্তশালীরা। এ ঘটনায় বন্দোবস্তকৃত জমির মালিকগণ সঠিক মাপ জরিপ পূর্বক দখল বুঝে দেওয়ার জন্য ৬ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

 

উপজেলার মিরগাং গ্রামের মৃত দেবেন ভাঙ্গী,ও তার ভাইয়ের পুত্রবধূ প্রিয়াংকা এক অভিযোগে জানান, জঙ্গল ভাঙ্গীর মাতা পাচিবালা সরকার বাহাদুরের নিকট থেকে গত ইং ২/১/১৯৯৪ সালে হরিনগর মৌজার এস, এ, ১নং খতিয়ানের ১৮১৭,১৮১৮ দাগে ২৯ নং রেজিস্ট্রি কোবলামুলে ১একর জমি বন্দোবস্ত লইয়া শান্তিপূর্ণ ভোগ দখলে ছিল। যার হাল দাগ ৮০৬৪ ডিপি ৩৬৭৮, তার স্বামী দেবেন্দ্রনাথ ভাঙ্গীর মৃত্যুর পর পাচি বালা মহিলা হওয়ায় ও তার পুত্রদ্বয় নাবালক থাকায় তৎকালীন আওয়ামীলীগ সরকার এর আমলে যুবলীগ নেতাদের সহযোগিতায় ঐ এলাকার বৃত্তশালী সুবোধ গায়েন এর পুত্র তপন গাইন,কমলেশ গাইন ও দীলিপ গাইন জোর পূর্ব দখল করে নেয়, এমনকি কমলেশ গাইন তাদের বন্দোবস্তকৃত জমির উপর পাকা একতলা বিল্ডিং করেছে।

 

এছাড়া তাদের জমির উপরে মধুর বাক্স বসিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। একই গ্রামের ফাতেমা ও মিজানুর অপর অভিযোগে জনান,তাদের নামে সরকার বাহাদুরের নিকট থেকে গত ইং ২৩/৩/১৯৯৩ সালে হরিনগর মৌজার ১ নং খতিয়ানের ১৮১৭ও ১৮১৮ দাগে ১৪৩৫ নং রেজিস্ট্রি কবলামুলে ৯২ শতক জমি বন্দোবস্ত লইয়া শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা অবস্থায় তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগ নেতাদের সহযোগিতায় ৪০ শতক জমি বৃত্তশালী তারক মন্ডল দিং ধীরেন্দ্র মণ্ডল, হরিশচন্দ্র মন্ডল ও মিরাজুল ইসলাম জোরপূর্বক দখল করে রেখেছে। যার ডিপি নং ৩৬৭৯,হাল দাগ নং ৮০৬৪, ভুক্তভোগী অভিযোগকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সঠিক মাপজরিপ পূর্বক বন্দোবস্তকৃত জমি ফিরে পাওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন বলেন বিষয়টি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com