• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩
সর্বশেষ :
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যাব এর বাড়তি নিরাপত্তা, চেকপোস্ট বসিয়ে জনসচেতনতা বৃদ্ধি

সাতক্ষীরা প্রতিনিধি / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ তৎপরতা শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। এরই অংশ হিসেবে র‍্যাব -৬ এর সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকা বিনেরপোতা, লাবসা জিরো পয়েন্ট, কদমতলা বাজারসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

 

বুধবার (২৮ মে) রাতভর র‍্যাব সদস্যরা যানবাহন ও পথচারীদের তল্লাশি চালান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। অপরাধ দমনের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে র‌্যাব সদস্যদের এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

 

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো: এহতেশামুল হক খান বলেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোনো প্রকার নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সাতক্ষীরার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি আমরা মানুষের সঙ্গে কথা বলছি, যেন তারা নিজেরাও সচেতন থাকেন এবং যেকোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতিতে আমাদেরকে দ্রুত অবহিত করেন। র‌্যাব সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।”

 

র‍্যাব সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জঙ্গি তৎপরতা, মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি মোবাইল টিম ও টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com