• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮
সর্বশেষ :
নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রে’ফ’তা’র

অনলাইন ডেস্ক / ১৫০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে সিআইডি। বহুল আলোচিত জুলাই হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদির গ্রেফতারের দাবিতে সরকারকে আলটিমেটাম দেয় ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)’। সংগঠনটির অভিযোগ— আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে জড়িত ছিলেন।

 

রোববার (২৪ আগস্ট) জেআরএ তাদের ফেসবুক পোস্টে আরও সতর্ক করে জানায়— আফ্রিদিকে গ্রেফতারের আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। তিনি বাংলাদেশেই আছেন। কোনো নাটক নয়, সোজাসাপ্টা গ্রেফতার করতে হবে।

 

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির এই গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com