• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
বিশ্বকাপে মেসির ১৭তম গোল, এগিয়ে গেল আর্জেন্টিনা তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন বোয়ালমারী খাল পুনঃখনন কাজের মানে সন্তুষ্ট এলাকাবাসী, বৃক্ষরোপণে সুরক্ষার দাবি দেবহাটা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর গাছের চারা বিতরন পাটকেলঘাটায় ৪ বোতল উইনকোরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

ক্যানসার আ’ক্রা’ন্ত শিশু মোস্তাকিমের পাশে ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা

জিএম আমিনুল হক / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ফয়জুল্যাপুর গ্রামের পূর্ব পাড়ার লাল্টু সরদারের বড় ছেলে মোঃ মোস্তাকিম হোসেন(৮) দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে প্রহর গুনছেন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। এখনো পর্যন্ত তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

 

এমতাবস্থায় ফয়জুল্যাপুর গ্রামের একঝাঁক কলেজ পড়ুয়াসহ তরুণদের নিয়ে সদ্য গঠিত ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা স্ব প্রণোদিত হয়ে তাদের সাধ্যমত কিছু নগদ টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দিয়ে তারা মহানুভবতার পরিচয় দিয়েছে।

 

গ্রামের অধিকাংশ বেকার থাকা এসব যুবকেরা অতি সম্প্রতি একগুচ্ছ সোনালী স্বপ্ন নিয়ে ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাব গঠন করেছে।ইতোমধ্যে ক্লাবের সদস্যরা স্কুলের আশেপাশে দীর্ঘদিন জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্ন গ্রাম গঠন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।

 

গ্রামবাসীরা ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের সোনালী স্বপ্ন বুননের কাজ দেখে তাদের মধ্যে আশার আলো দেখছে শুরু করেছে। তাদের হাত ধরে আমাদের প্রিয় গ্রামটি একদিন আদর্শ গ্রামের প্রতিচ্ছবি হিসেবে দেখতে শুরু করেছে।

 

২০ সেপ্টেম্বর শনিবার ক্যানসার আক্রান্ত শিশুটির বাড়িতে গিয়ে তাদের সামার্থ্য না থাকা স্বত্বেও প্রত্যেকেই স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে আর্থিক সাহায্য প্রদান করে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

 

এসময় ফয়জুল্যাপুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো: মোস্তাকিম সরদার,সহ-সভাপতি মো: নাজমুল হাসান বকুল, সাধারণ সম্পাদক মো: আবু উবাইদা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল হোসেন রাহি, অর্থ সম্পাদক মো: রাসেল ইসলামসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com