• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডুমুরিয়ার মানুষদের কাঁদিয়ে দায়িত্ব শেষে বিদায় নিলেন ইউএনও

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

খুলনার ডুমুরিয়া উপজেলায় ১ বছর ৮ মাস দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন। ১৮ নভেম্বর ২০২৫ ছিল তাঁর শেষ কর্মদিবস। দায়িত্ব শেষ করে তিনি ডুমুরিয়াবাসীর উদ্দেশে এক আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি সহযোগিতা, ভালোবাসা ও সমর্থনের জন্য স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

 

মুহাম্মদ আল-আমিন জানান, ২১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে ডুমুরিয়ার ইউএনও হিসেবে যোগদানের পর এই সময়টুকু তাঁর কর্মজীবনের এক মূল্যবান অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, জলাবদ্ধতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও নাগরিক সেবার মানোন্নয়নে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কোথাও ব্যর্থতা থেকে থাকলে তার জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

 

বিদায়ী বার্তায় ইউএনও আল-আমিন উল্লেখ করেন, ডুমুরিয়াকে একটি উন্নত, নিরাপদ ও মানবিক উপজেলা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসার যোগ্য। দল-মত নির্বিশেষে কৃষি ও মৎস্যসমৃদ্ধ ডুমুরিয়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

দায়িত্বের শেষ দিনে তিনি বলেন, “ডুমুরিয়ার প্রতি আমার ভালোবাসা ও মমতা সবসময় অটুট থাকবে। ভবিষ্যতে ডুমুরিয়া আরও এগিয়ে যাবে—এই বিশ্বাস নিয়েই বিদায় নিচ্ছি।”

 

নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করে ইউএনও মুহাম্মদ আল-আমিন ডুমুরিয়াবাসীর প্রতি অনিঃশেষ ভালোবাসা ও শুভকামনা জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com