• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১
সর্বশেষ :
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎

পাটকেলঘাটায় ইজিবাইকসহ গাঁজা উদ্ধার, যুবক আটক

নিজস্ব প্রতিনিধি / ২৯২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার পাটকেলঘাটায় আবারও মাদকবিরোধী অভিযানে সফলতা পেয়েছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে সরুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইকসহ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মানোয়ার হোসেন লাল্টু। তিনি সরুলিয়া গ্রামের কারিগরপাড়ার মৃত সিদ্দীক মোড়লের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, লাল্টু মূলত ইজিবাইককে আড়াল হিসেবে ব্যবহার করে এলাকায় গাঁজা সরবরাহ করতেন। মাত্র দুই দিন আগে মাদক মামলায় কারাভোগ শেষ করে তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু বের হয়েই আবার একই অপরাধে জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।

 

পাটকেলঘাটা থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, লাল্টুর বিরুদ্ধে আগে থেকেই অন্তত ৬টি মামলা রয়েছে। প্রতিবারই গ্রেপ্তার হলেও তিনি বের হয়ে একই ধরনের অপরাধে লিপ্ত হন। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এবং এলাকায় মাদকের বিস্তার রুখতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।

 

আটক যুবকের বিরুদ্ধে নতুন করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও ইজিবাইক থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com