• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩১
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

পাটকেলঘাটায় হামলা ও মারপিট করে নগদ টাকা স্বর্ণালংকার মোটরসাইকেল লুটপাট

নিজস্ব প্রতিনিধি / ২৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পাটকেলঘাটার বড়কাশিপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে জোর পূর্বক বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে বাড়িতে থাকা মহিলাদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি পালসার মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস পত্র লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীরা জানিয়েছেন, বড়কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের বাড়িতে গত ২৪ নভেম্বর ভোর বেলায় একই গ্রামের বাহারুল শেখ (৩৫), মনিরুল শেখ (৪০), উভয় পিতা- খোদাবক্স শেখ, রুপা বেগম (২০), স্বামী- নাঈম শেখ, শিরিন বেগম (৩০), স্বামী- বাহারুল শেখ, জেসমিন খাতুন (২৮), স্বামী- মনিরুল শেখ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লোহার রড,শাবল,হাতুড়ি ও বাঁশের লাঠি নিয়ে জোর পূর্বক প্রবেশ করে বসতঘর ও আলমারির তালা ভেঙে সবকিছু তছনছ করে। তারা ঘরে থাকা আমার পুত্রের পালসার মোটরসাইকেল, আলমারী ও সোকেচের তালা ভাঙ্গিয়া সোকেচে থাকা আড়াই ভরি ওজনের বিভিন্ন প্রকারের স্বর্ণের গহনা (কানের দুল, হাতের রুলি, গলার চেইন), যার অনুমান মূল্য ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং সোকোচের ড্রয়ারের ভিতরে রাখা নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা লুটপাট করে নিয়ে যায়।

 

এসময় তাদের বাড়িতে থাকা একমাত্র কন্যা রুমানা খাতুন টের পেয়ে তাদের বাধা দিতে গেলে বাহারুল শেখ তাকে ধাক্কা দিয়া ফেলাইয়া দেয়। এসময় তার ডাকচিৎকারে গৃহকর্ত্রী হাসিনা বেগম দ্রুত বাড়িতে এসে তাদেরকে বাধা দিতে গেলে তবিবুর রহমান তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সবাই তাকে বেদম মারপিট করে সকল মালামাল নিয়ে দ্রুত চলে যায়। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

এঘটনায় ভুক্তভোগী হাসিনা বেগম বাদী হয়ে পাটকেল ঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর এস আই রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। কিন্তু পাটকেল ঘাটা থানার অফিসার ইনচার্জ থানায় মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন বলে হাসিনা বেগম এ প্রতিনিধিকে জানিয়েছেন।

 

এসময় তিনি আরও জানান চাকুরির কারণে আমার স্বামী ও পুত্র বাড়িতে না থাকায় তারা আমাদের মারধর করে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে।

 

বিষয়টি জানতে চাইলে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শাহীনের মুঠোফোনে কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী পরিবারটি সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com