• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৫
সর্বশেষ :
তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার

তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরার তালায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও কার্যকর করণীয় বিষয়ে উপজেলা প্রশাসন ও নাগরিক সমাজের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

সভায় ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিজ” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ধারণা দেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলিপ দাস।

 

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
প্রোগ্রাম অফিসার মনিশংকর হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের আলেয়া খাতুন, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান ও সেলিম হায়দার প্রমুখ।

 

এ সময় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি সংকট, বাল্যবিবাহের ঝুঁকি এবং বিভিন্ন ভাতা কাট ছাঁটের সমস্যা তুলে ধরে এসব ভাতা যাতে সহজে ও স্বচ্ছভাবে পাওয়া যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com