• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের

অনলাইন ডেস্ক / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট আবেদন দাখিল করেন।

 

 

রিট আবেদনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না— সে বিষয়ে রুল জারি করার অনুরোধ জানানো হয়েছে।

 

 

এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

 

 

আইনজীবীর ভাষ্যমতে, রিটের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে অনুষ্ঠিত হবে।

 

 

এর আগে, গত ২৯ নভেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং জাতিকে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com