• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৫
সর্বশেষ :
নগরঘাটায় গভীর রাতে বাড়িতে হা*ম*লা, স্বামী-স্ত্রীসহ আ*হ*ত ৩ আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার

স্ত্রী হ ত্যা মামলায় স্বামী রাসেল গ্রেপ্তার

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ইতি খাতুন হত্যা মামলার প্রধান অভিযুক্ত স্বামী রাসেল শেখ–কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার যৌথ দল কুমিল্লার দেবীদ্বার থানার চরবাকর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

গ্রেপ্তারকৃত রাসেল শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লায়েক শেখের ছেলে।

 

ঘটনার বিবরণ: পারিবারিক কলহের জেরে গত ২৩ নভেম্বর রাত থেকে ৩০ নভেম্বর সন্ধ্যার মধ্যে যেকোনো সময় স্বামী রাসেল স্ত্রী ইতি খাতুনকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর লাশ গোপন করতে একটি বস্তায় ভরে চারটি ইট বেঁধে বাড়ির পূর্ব পাশে তাদের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখেন।

 

পরবর্তীতে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

নিহত ইতির ভাই মোঃ সেলিম বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি রাসেলকে গ্রেপ্তারের পর র‌্যাব-৬ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com