• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আল মামুন / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

 

 

কল্যাণ সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের সভার কার্যবিবরণীতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

 

 

পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। অবশিষ্ট বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি। এসময় তিনি সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য অফিসার ও ফোর্সদের নির্দেশনা দেন।

 

 

পুলিশ সুপার আরও বলেন, মেসে উন্নতমানের খাবার পরিবেশন নিশ্চিত করা, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা রক্ষা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

এসময় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার, সাতক্ষীরা।

 

 

সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মুকিত হাসান খাঁনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নবযোগদানকারী অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম রাজু আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার।

 

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব বায়েজীদ ইসলাম, ডা. আবু হোসেন (পুলিশ হাসপাতাল, সাতক্ষীরা), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com