• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুরি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

আরো পড়ুন : বেতনা নদী খননের মাটি লুটপাটে পুলিশের বাঁধা : হামলায় আহত দুই পুলিশ সদস্য : থানায় মামলা

 

 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com