• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০৪
সর্বশেষ :
সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবীবকে বিডিএফ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা

যশোরে এবার এক যুবককে মাথায় গু*লি করে হ*ত্যা

অনলাইন ডেস্ক / ১২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

যশোরে এবার এক যুবককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক হত্যার কারণ ও কারা জড়িত তা জানাতে পারেনি পুলিশ।

 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেলার মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম রানা প্রতাপ বৈরাগী। তিনি কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার বৈরাগীর ছেলে। এলাকাবাসীর ভাষ্য, বরফকল ব্যবসায়ী রানা চরমপন্থি দলের সদস্য হিসেবে পরিচিতি ছিলেন।

 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় তিনি বরফকলের পাশে ঝুমু বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।

 

এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান জানান তিনি ঘটনাস্থলে আছেন। এর বেশি তিনি কিছু বলতে রাজি হননি।

 

এর আগে গত শনিবার রাত আটটার দিকে যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা হত্যা করে দুর্বৃত্তরা।

 

নিহত আলমগীর শংকরপুর গোলপাতা মসজিদ মহল্লার মৃত ইন্তাজ আলীর ছেলে। তিনি বিএনপির সাত নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com