• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

মনিরামপুরে ব্যবসায়ী রানা প্রতাপ হ*ত্যাকান্ডে বান্ধবী ঝুমুর পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক / ২১৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগী (৩৮) খুনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিহত রানার বাবা তুষার কান্তি বৈরাগী অজ্ঞাতনামা আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

 

পুলিশ রানার বান্ধবী ঝুমুর মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। থানার ওসি রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

যশোরে এবার এক যুবককে মাথায় গু*লি করে হ*ত্যা

 

নিহত রানার বাবা বলছেন, বিউটি পার্লারের মেয়েটি ঘটনার কিছুক্ষণ আগে রানার সাথে বরফকলে এসে কথা বলে চলে যায়। এরপর মোটরসাইকেলে আসা দুটো ছেলে রানার সাথে এসে কথা বলে। এরপর রানা বরফকল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বিউটি পার্লারের দিকে গেলে খুনের ঘটনা ঘটে।

 

তিনি বলেন, আমার ছেলে বাগেরহাটের একটি সরকারি কলেজ থেকে ইংরেজিতে উচ্চতর ডিগ্রি নিয়ে ব্যবসার সাথে যুক্ত হয়। সে কোনো রাজনীতি করতো না।

 

রানার স্ত্রী সীমা বৈরাগী বলেন, আমার স্বামী প্রায় বলতো ঝামেলা চলছে। কপালিয়া বাজারে আগে আরও একটি বরফকল ছিল। আমার স্বামী বরফকল দেওয়ার পর সেই মালিক শত্রুতা শুরু করে। রানাকে মারতে সে লোকও ভাড়া করেছিল।

 

এদিকে, মঙ্গলবার দুপুরে রানার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

 

সোমবার সন্ধ্যায় রানাকে কপালিয়া বাজারে একটি গলিতে ডেকে দুর্বৃত্তরা হত্যা করে মোটরসাইকেলে পালিয়ে যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com