• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

শ্যামনগরে ৪১বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল ROYAL STAG ব্র্যান্ডের বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

আটক ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম (৪১)। তিনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মৃত গোলাম রব্বানী গাজীর পুত্র।

 

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তির কাছ থেকে জব্দকৃত বিদেশি মদসহ তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ সময় তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com