• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৯
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা ডিবির অভিযানে ৪৯৭ বোতল উইন কোরেক্সসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি / ২৪১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মিনাজ উদ্দীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০৩টা ৫০ মিনিটে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভেটখালী বাজার সংলগ্ন ব্রিজের নিচে ইট সলিং রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫)
২। মোঃ জাহিদ হোসেন (২৪)
উভয়ের পিতা মোঃ সবুর শেখ। তাদের বাড়ি ভেটখালী এলাকায়, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।

 

পরে তল্লাশি চালিয়ে আসামী মোঃ আলমগীর হোসেন বাবুর হেফাজত থেকে ২৯৭ (দুইশত সাতানব্বই) বোতল এবং আসামী মোঃ জাহিদ হোসেনের হেফাজত থেকে ২০০ (দুইশত) বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৪৯৭ (চারশত সাতানব্বই) বোতল।

 

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

সাতক্ষীরা জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com