• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি না.গঞ্জের ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজে জাজীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুন্দরবনে ঘুরতে যেয়ে মিজানুরের ট্রলার থেকে এক পর্যটক নিখোঁজ সুন্দরবনের কু*খ্যা*ত বনদ*স্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রে*প্তার আজ ঐতিহাসিক ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতক্ষীরায় মানবতার দৃষ্টান্ত ডা. বলরাম বিশ্বাস, ১০ হাজার প্রতিবন্ধীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসাসেবা

তালায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক একজন

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ২৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালা উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম শংকর মন্ডল (৩৫)। তিনি তালা থানাধীন ইসলামকাঠী বলোরামপুর বাজার এলাকার বাসিন্দা।

 

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শংকর মন্ডলকে আটক করা হয়।

 

এসময় তার হেফাজত থেকে মাদকদ্রব্য উইন কোরেক্সের ৭০ বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

র‍্যাব আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তালা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com