• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪
সর্বশেষ :
আশাশুনির কমলাপুরে রাফাতের মৃ*ত্যু নিয়ে মানববন্ধন ও বি*ক্ষোভ শ্যামনগরে অ*বৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনের কা*রা*দণ্ড, বাল্কহেড জব্দ শ্যামনগরে সাংবাদিককে হ*ত্যার হু*মকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হু*মকি দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় যুবদল নেতার নাম আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্যামনগরে ব*হিস্কারাদেশ প্রত্যাহার হতেই মা*ম*লার স্বাক্ষীকে হু*ম*কি যুবদল নেতার বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

পাইকগাছায় অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদ নেটিজেনদের প্রশংসায় ভাসছে প্রশাসন

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

দীর্ঘদিন ধরে খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নে অবৈধ ভাবে ইট ভাটা ও কয়লার চুল্লির ব্যবসা করে পরিবেশ দূষণ করে আসছিলো একদল অবৈধ ব্যবসায়ী। ফলে সাধারণ জনগণ কয়লার চুল্লির কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, হাপানি সহ বিভিন্ন রোগে ভুগতে ছিলো। এছাড়াও অবৈধ ইটভাটা গুলো মাটির যোগান দিতে সরকারি ওয়াবদাসহ সরকারি খাস জমি নষ্ট করে আসছিলো।

 

পরিবেশ রক্ষা ও জনস্বার্থে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, পাইকগাছা। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।

 

দীর্ঘদিন পরে অবৈধ ইটভাটা ও চুল্লি গুলো উচ্ছেদ করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে নেট দুনিয়ায় নেটিজেনরা স্বাগত জানিয়েছে। প্রশাসনের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা জনাব মো. ফজলে রাব্বী।

 

মোবাইল কোর্টের অভিযানে দুটি এক্সকাভেটরের সাহায্যে ৩টি অবৈধ ইটভাটার চিমনি, কিলন ও কাঁচা ইট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ৫৩টি অবৈধ কয়লার চুল্লি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

 

এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, পল্লী বিদ্যুৎ, গ্রাম পুলিশ এবং একদল শ্রমিক অংশগ্রহণ করেন।

 

দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে।

 

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, একাধিক বার এই অবৈধ প্রতিষ্ঠান গুলোতে নোটিশ দিয়ে আসলেও তারা কোন ভাবেই আইনের তোয়াক্কা করেনি। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com