• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৪
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

জনসভায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী হাবিব, শারীরিক অবস্থার উন্নতি

আল মামুন / ৫৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা–১ তালা কলারোয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের শারীরিক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুরে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় মঞ্চেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

 

পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং আগের তুলনায় উন্নতির দিকে।

 

ঘটনার পর জনসভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ দেখা দেয়। তবে হাবিবুল ইসলাম হাবিবের শারীরিক অবস্থার উন্নতির খবরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এ সময় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com