• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫০
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

ডুমুরিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ৭৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে
২০২৫-২৬ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক সরিষা বোরো ধান রোপন আমন প্রদর্শনী এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা
শুক্রবার ৩০জানুয়ারি বিকেল ৪টায় ডুমুরিয়া উপজেলার বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ‌আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের খুলনার‌ কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ ও কোন অর্ডিনেশন সরেজমিনে উইং অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা কৃষিবিদ ড, মোঃ আব্দুল আজিজ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, বক্তব্য দেন উপ‌পরিচাশক মোঃ নজরুল ইসলাম খুলনা,‌ পাটনার প্রকল্পের মনিটর অফিসার মোঃ মোছাদ্দেক হোসেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ‌ মোঃ ফরিদুল ইসলাম,
ডুমুরিয়া উপজেলার ‌এস এ পিসিও মোঃ আলী হাসান,আটলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ কুমার দাশ, প্রকাশ চন্দ্র রায়, মোঃ ইকবাল হোসেন,কৃষক মেঘনার দাস, নবদ্বীপ মন্ডল, তাপস সরকার, অর্চনা বসাক, ছন্দা মল্লিক ও জয়া সরকারসহ আরো অনেকেই।

 

উল্লেখ্য ডুমুরিয়ায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।

 

বরাতিয়া গ্রামের মেঘনাথ দাস ‌বারি সরিষা চাষ করে তাকে লাগিয়ে দিয়েছে।এয়া ছাড়া খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষার এই ফলনে কৃষকের চোখেমুখে আনন্দের আভা ফুটে উঠেছে। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে।

 

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাজম হুদা জানান, ডুমুরিয়ায় উপজেলায় সরিষার ফসল এবার ভালো। আবহাওয়া অনুকূল থাকলে, আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঘ মাসের শেষ দিকে ও ফাল্গুনের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম হওয়ায় এবং গত কয়েক বছর ধরে বাজারে সরিষার ভালো দাম থাকায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।

 

তিনি আরো বলেন, এবছর আমরা ৯২৩ জন কৃষককে বীজ ও সার দিয়েছি এবং মাঠে গিয়ে কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫৯ হেক্টর।

 

উপজেলার টিপনা গ্রামের কৃষক শেখ মঞ্জুর রহমান জানান, অল্প খরচ ও সল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে।

 

সরিষার বর্তমান বাজারদর ১৮ শ’ থেকে ২ হাজার টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরও বেশি পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com