• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে পাচারের সময় নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুকসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। জব্দকৃত মালামালের মোট ওজন প্রায় সাত হাজার পাঁচশত কেজি।

 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১১টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর ক্লিনিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের সদস্যরা ট্রাকভর্তি ২৩৫ বস্তা জোমরা, ঝিনুক ও শামুক উদ্ধার করেন। এসময় ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জব্দকৃত মালামাল ট্রাকসহ মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

 

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হক জানান, শামুক, ঝিনুক ও জোমরাসহ সুন্দরবনের জীববৈচিত্র্যের অংশ হিসেবে এসব সম্পদ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একটি অসাধু চক্র জেলেদের সহায়তায় গোপনে এসব শামুক, ঝিনুক ও জোমরা সংগ্রহ করে থাইল্যান্ড ও ভারতে পাচার করে থাকে।

 

তিনি আরও জানান, জব্দকৃত জোমরা, ঝিনুক ও শামুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com