• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০০
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ৯৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা কেশবলাল মহাশ্মশান মন্দিরে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা কিসের ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? মনে রাখবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল শ্রেণির মানুষ এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। তাই এই দেশে সবার সমান অধিকার রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের পাশে থাকবো এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো।”

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের জিপি অসিম কুমার মণ্ডল, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারান মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সরজিত ঘোষ, শংকর দাশ, সমীর ঘোষ, সুনীল ঘোষ, ডা. কোমল দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com