• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

নিজস্ব প্রতিনিধি / ৯৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

পাটকেলঘাটা বলফিল্ড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগ এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রæয়ারী) বিকাল ২ টায় অনুষ্ঠিত জনসভায় তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

 

চলো এক সাথে গড়ি বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আমীর উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, নায়েবে আমীর নরুল হুদা, বিডিএফ সভাপতি ডাঃ আফতাব উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মনিরুজ্জামান শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রাক্তন ভিপি মেসবাহুল হক শাওন, তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাসুম বিল্লাহ, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর তৈয়েবুর রহমান, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুবায়ের হোসেন, জামায়াতের সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম, অফিস সেক্রেটারি নাহিদ হাসান, মসজিদ মিশনের সভাপতি মাওঃ রেজাউল করীম, পেশাজীবী দায়িত্বশীল শাহ আলম, তালা উপজেলা শিবির সভাপতি জামানুল মান্না, পাটকেলঘাটা থানা সভাপতি মোজাহিদুল ইসলাম, প্রমূখ।

 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি এ আসনে নির্বাচিত হলে তালা উপজেলাকে পৌরসভা ও পাটকেলঘাটা থানাকে উপজেলায় পরিণত করব। সাইন্স এন্ড টেকনোলজির মাধ্যমে তালা-কলারোয়ার উন্নয়ন করতে চাই। অত্র এলাকার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধা নিরশনে কাজ করে যাব। এলাকার রস্তাঘাটের উন্নয়ন ও নারীদের সর্বচ্চ নিরাপত্তার ব্যবস্থা করব। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী মন্ত্রীও তৈরী হবে।

 

সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিরাপত্তার জন্য পাহাড়সম প্রাচীর দিয়ে আপনাদের রক্ষা করব। মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবে। এলাকার মন্দির শ্মশান ঘাট গুলো আধুনিকীকরণ করব। পাটকেলঘাটা বাজারকে আধুনিকীকরণ করা সহ ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করব। পাটকেলঘাটায় একটি আধুনিক হাসপাতাল তৈরী করব। জনগনের উদ্দ্যেশ্যে আরো বলেন, আপনারা সকল ভয়ভীতিকে উপেক্ষা করে ১২ তারিখ ভোট দিতে যাবেন। সতর্ক থাকবেন যেন কেউ কালো টাকা ছড়াছড়ি ও সন্ত্রাস না করতে পারে। সন্ত্রাসীরা হিরন্ময় মন্ডলকে গুরুতর আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com