• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা

ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড

জিএম আমিনুল হক / ৯৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে বাজারের ইদ্রিস আলীর হোটেল নামে পরিচিত বর্তমান ‘মাসুম টি স্টোরের’ দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে ভবনের উপর দিক দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভাবনের দ্বিতীয় তলার সর্বত্রে।

 

রুমের উপরের চাল, স্টোর রুমে রাখা শুকনা কাঠ ও ইলেকট্রিক লাইনের তার বোর্ড সহ অনেক মালামাল পুড়ে গেছে, তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, ইলেকট্রিক শর্ট-সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ভবনে পানির সুব্যবস্থা থাকায় এবং স্থানীয় বহু মানুষের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয়দের দাবি পল্লী বিদ্যুতের অনিয়মতান্ত্রিক লোডশেডিং এবং স্বল্পমূল্যের ইলেকট্রিক মালামালের ব্যবহার কমাতে না পারলে এই ধরনের অগ্নিকাণ্ড রোধ করা অসম্ভব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com