• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪ শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিচ্ছন্নতা অভিযান শুরু কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘কৃষক কার্ড’ চালু করতে আন্তঃমন্ত্রণালয় সভা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখ*লচেষ্টার অভি*যোগ ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু, এলাকায় শোকের ছায়া ফতুল্লায় তিতাস গ্যাস বিস্ফোরণে নিহত মিন্টুর পরিবারকে আর্থিক অনুদান ফতুল্লার কমর আলী স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক

নিজস্ব প্রতিনিধি / ২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় মৎস্য ঘেরে হামলা করে কুপিয়ে জখম করার অভিযোগে ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মোঃ ইউনুস আলী (৪৮) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে ধুলিহর মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত গাজীর পুত্র আবুল কাশেম (৫৩), মিজানুর রহমান ও তার মোঃ আবু সাইদ (২৬), মোসেলউদ্দীনের পুত্র মোঃ খোকন (৪০), ও মোসেলউদ্দীন বেগ (৬৫) সহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

 

সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪

 

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে ইউনুস আলী তার মৎস্য ঘেরে মাছের খাদ্য দিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড নিয়ে ঘেরে প্রবেশ করে গালিগালাজ ও হামলা চালায়। এসময় আবুল কাশেমের নির্দেশে অন্যরা তাকে মারধর শুরু করে এবং মোঃ আবু সাইদ ধারালো দা দিয়ে মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

 

এছাড়া এলোপাতাড়ি মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং মোঃ মিজানুর রহমান তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি সোনার চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা) নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী।

 

এ ঘটনায় ইউনুস আলীর পক্ষে তার ভগ্নিপতির মাধ্যমে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এজাহার পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com