• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০
সর্বশেষ :
দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না.গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কয়রায় দিনমুজুর সিরাজুলকে জীবন নাশের হু*ম*কি থানায় জিডি শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত হল বিদ্যুতের খুঁটি রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪

না.গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে পল্লী উন্নয়ন ভবনের সামনে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না.গঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দীন।

 

এ সময় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন বলেন, তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর আমিষের ঘাটতি রয়েছে। সুলভ মূল্যে পাওয়া পণ্য তাদের জন্য অনেকটা সহজ হবে ও তাদের জন্য আমিষের চাহিদা পূরণ হবে।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা

 

 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে ১ ডজন ডিম ৯২ টাকা ও ১ লিটার গরুর খাঁটি দুধ ৮০ টাকায় বিক্রি করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com