• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

পানি কমিটির সভাপতি দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

 

ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু

 

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, সাবেক শিক্ষক আফছার আলী, পানি কমিটির সদস্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উত্তরনের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা, উত্তরনের দেবহাটা ব্রাঞ্চের ম্যানেজার শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পানি কমিটির সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, পানি কমিটির সদস্য আনসার আলী, সাবেক ইউপি সদস্য নবাব আলী, পানি কমিটির সদস্য আব্দুল গফুর, সমাজসেবক আনারুল ইসলাম আনু, সদস্য সুচন্দ্রাবতী, লক্ষন বাগ কুমার, শিল্পী খাতুন প্রমুখ।

 

সভায় দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরন ও খাল কাটা এবং খালের লীজ প্রদান বন্ধ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল কাটা কর্মসূচীর আওতায় সরকারী নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন ও জলাবদ্ধতা দূরীকরনে পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।

 

ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com