• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০
সর্বশেষ :
তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ৫১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সদর ‍উপজেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের আওতাধীন এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজাস্থিত কালিয়ানী খালের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে তদন্ত করে দেখা যায় যে, হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজাস্থিত আর এস ৪৪৯ ও ৩৪৪ নং দাগে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে প্রায় ১ হাজার ফুট লম্বালম্বি সীমানা নির্ধারণ করা হয়েছে। এর আগে আসন্ন বর্ষায় উপজেলাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে গতকাল কল্যাণী খাল সরেজমিন পরিদর্শনে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দীন।

 

 

অবৈধ দখলের বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা রাজস্ব সার্কেলের মো. আসাদুজ্জামান নূরকে খালটির সীমানা চিহ্নিত পূর্বক অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের জন্য নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com