দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের র্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার ৮ মার্চ সকাল ১১টায় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম।
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুলমুনতাহা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম প্রমুখ।
শেষে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
https://www.kaabait.com