• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, প্রতিনিধি / ২১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনের ফেলুর খণ্ডের বৈধমারি এলাকায় ছোট সুমন বাহিনীর এক সদস্যের অবস্থানের খবর পায় তারা। এর ভিত্তিতে গত ২২ মার্চ ২০২৬, রবিবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ার সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে সেখান থেকে ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য ইয়াছিন সেখ (৪০)-কে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা।

 

পরবর্তীতে আটককৃত ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ মার্চ ২০২৬, সোমবার দিবাগত রাত ১টার দিকে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াছিন দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর হয়ে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল। এছাড়া সে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন রসদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলের কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করে আসছিল।

 

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং দস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com