• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিনিধি / ২০৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

দেবহাটার টিকেট গ্রামের এক প্রতিবন্ধীর কন্যা মাদ্রাসা পড়ুয়া দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের ১৭দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে অপহৃতের পরিবার।

 

টিকেট গ্রামের শারিরীক প্রতিবন্ধী শেখ আলমগীর কবির রানা গতকাল সন্ধ্যায় বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিকদের জানান-তার কন্যা স্থানীয় গাভা আদর্শ দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা খাতুন(১৫) কে গত ১২মার্চ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোক্তার গাজীর মাদকাসক্ত বখাটে পুত্র মেহেদী হাসান (১৭)এর নেতৃত্বে আরও ৩/৪জন জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়।

 

এসময় তার সাথে থাকা এক সহপাঠী তাদের বাঁধা দিলে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। পূর্ব থেকে ওতপেতে থাকা অপহরণকারীরা দ্রুতগামী একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায়।

 

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে অপহরণকারী মেহেদী হাসানের পিতা মোক্তার গাজী ও মাতা হাসিনা খাতুনকে জানানো হলে তারা অপহৃত ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু তারা উদ্ধার না করে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী সানজিদা খাতুনকে উদ্ধার করতে তার পিতা আলমগীর কবির রানা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পাওয়ায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগ পেয়ে দেবহাটা থানার পুলিশ ভিকটিম সানজিদা খাতুনকে উদ্ধার করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়।

 

পরবর্তীতে দেবহাটা থানার পুলিশ অদৃশ্য কারণে এঘটনায় থানায় মামলা না নিয়ে ভিকটিমের প্রতিবন্ধী পিতাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। অপহরণের শিকার মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার দীর্ঘ ১৭দিনেও উদ্ধার না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে।

 

এঘটনায় ভিকটিমের পিতা তার কন্যাকে উদ্ধারে অবিলম্বে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com