• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১
সর্বশেষ :
দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু

শ্যামনগরে মৎস্য ঘের দখল নিয়ে সং*ঘ*র্ষ: আ*হত ৪, থানায় মামলা

শ্যামনগর প্রতিনিধি / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আঁটুলিয়া চরের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আঁটুলিয়া এলাকার মৃত সোহরাব গাজীর ছেলে মতিয়ার রহমানের দাবি, আঁটুলিয়া মৌজার ডিপি ৬২৩, ১০০৩ ও ২৫৯৯ নম্বর খতিয়ানভুক্ত ৬০১৩, ৬০২২, ৬০২৩ ও ৬০২৪ নম্বর হালদাগে প্রায় ২৭ একর জমিতে তারা দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন।

 

অভিযোগ করা হয়, একই এলাকার গুমানতলী গ্রামের মোস্তফা সরদারের ছেলে হাছিম সরদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘেরে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে।

এ সময় সংঘর্ষে মৃত আনোয়ার হোসেনের ছেলে আলতাফ হোসেন লাভলু (৫২), তার ছেলে আফজাল হোসেন (১৯) এবং শওকাত সানার ছেলে সাইফুল্ল্যা (৩২) আহত হন। গুরুতর আহত লাভলু ও সাইফুল্ল্যাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অন্যদিকে অভিযুক্ত হাছিম সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সংশ্লিষ্ট জমি সানা গংদের মালিকানাধীন এবং তারা দীর্ঘদিন ধরে সেখানে মৎস্য ঘের পরিচালনা করছেন। তার অভিযোগ, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ঘটনার দিন জাবাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে লাভলুর নেতৃত্বে তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়, যাতে তিনিও আহত হন। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় আলতাফ হোসেন লাভলু বাদী হয়ে শ্যামনগর থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ২৫/৭৪)।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, মৎস্য ঘের দখল সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com