• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে সড়কে আবারো গর্ত, বড় দুর্ঘ*টনার আশঙ্কা

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি / ১১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আশাশুনি-টু-বড়দল সড়কের মানিকখালি ব্রিজের সামনে আবারো বড় ধরনের গর্ত সৃষ্টি হয়ে রাস্তাটি খানা-খন্দে পরিণত হয়েছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

 

জানা গেছে, আশাশুনি থেকে বড়দল পর্যন্ত এই সড়কটি বর্তমানে অত্যন্ত ব্যস্ততম একটি মেইন সড়ক। দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বড়দল হাটে যাতায়াতের জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ পথ। সড়কটিতে একটি টোল প্লাজাও রয়েছে, যা থেকে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় হয়। এই সড়ক দিয়ে সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা, তালা, পাটকেলঘাটা এবং খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার যানবাহন নিয়মিত চলাচল করে।

 

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, পিকআপ, ইজিবাইক, ইঞ্জিনভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল ও ট্রলিসহ বিভিন্ন ধরনের যানবাহন এ পথে চলাচল করে থাকে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হালকা বৃষ্টির কারণে ব্রিজের ঢালু অংশ দিয়ে পানি নেমে এসে রাস্তার স্লোপের মাটি ধুয়ে নেয়। এতে পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। পরে তা সংস্কার করা হলেও একই স্থানে আবারো গর্ত তৈরি হয়েছে।

 

এছাড়া মানিকখালি ব্রিজ থেকে বড়দল ব্রিজ পর্যন্ত সড়কের অন্তত তিনটি স্থানে পিচ উঠে গিয়ে ইটের সলিং বসানো রয়েছে। ফলে পুরো সড়কজুড়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনে চলাচল করা যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অতিরিক্ত ঝাঁকুনিতে যাত্রীদের শরীরে ব্যথা সৃষ্টি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে যানবাহনে বসে থাকাই কঠিন হয়ে পড়ছে।

 

বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য এ সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া গোয়ালডাঙ্গা এলাকায় রাজু পুলিশের বাড়ির সামনে এবং ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা দুটি পানি নিষ্কাশনের কালভার্টও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় এসব স্থানেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এ পরিস্থিতিতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী। তারা স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, বিভাগীয় কর্মকর্তা এবং জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পারভেজ হোসেন বলেন, “একই স্থানে আগে একবার গর্ত হয়েছিল, সেটি মেরামত করা হয়েছিল। আবার গর্ত সৃষ্টি হয়েছে। আগামীকালই লোক পাঠিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।”


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com