• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৮
সর্বশেষ :
শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
Oplus_131072

দেবহাটা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আব্দুল আলিম দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

নবযোগদানকৃত ওসি আব্দুল আলিম এর আগে ফরিদপুরের ভাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শার্শা ও অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সন্তান আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৬ সালের ডিসেম্বরে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এরপর থেকে খুলনা রেঞ্জের বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দেবহাটা থানার এলাকায় সন্ত্রাস, মাদক ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তিনি কঠোর অবস্থানে থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com