• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০১
সর্বশেষ :
শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা / ৭২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচিত চুরি ঘটনার ১০ দিনের মধ্যে ৩ জন কে আটক এবং চুরি হওয়া সিসিটিভির সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রিমান্ড আবেদন চেয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

 

আটককৃতরা হলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের মান্নান গোলদারের ছেলে ফয়সাল গোলদার (৩২), একই এলাকার শেখ সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ (৩৩) ও ৭ নং ওয়ার্ড বাতিখালী এলাকার জামাল গাজী ওরফে হরমুজ গাজীর ছেলে বাবু ওরফে এলিয়েন বাবু (২৮)।

 

ওসির নির্দেশনায় থানা পুলিশের এসআই আয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ১৬ এপ্রিল রাতে বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল, রমজান ও বাবুকে আটক করে।

 

এসময় আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া সিসিটিভির রাউডার ও অনু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সরোয়ার হোসেন বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার মামলা নং ১০, তারিখ ১৬-০৪-২০২৬।

 

এ মামলায় আটক দেখিয়ে আটককৃত ৩ জন কে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান। তিনি বলেন চুরি সহ সবধরনের অপরাধ দমনে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। পর্যায়ক্রমে এলাকার সব অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে থানা পুলিশের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান।

 

উল্লেখ্য গত ৫ এপ্রিল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে। সংবদ্ধ চোরেরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের জানালার গ্রীল কেটে সিসিটিভির মনিটর, ডিভিআর ও রাউডার সহ বিভিন্ন সরঞ্জাম ও মালামাল চুরি করে পালিয়ে যায় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com