• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪০
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

দেবহাটা থানায় আটক ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে আটককৃত ভারতীয় রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। রাত প্রায় ২টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা এলাকায় সড়কের পাশে জনৈক আনারুলের জমির নিকট পরিত্যক্ত অবস্থায় ৯ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়।

 

পুলিশের ধারণা, চোরাকারবারিরা অবৈধ পথে রেনু পোনাগুলো দেশে আনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পোনাগুলো উদ্ধার করে জব্দ করে।

 

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুক্রবার সকাল ১১টার দিকে জব্দকৃত রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, এসআই মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধিসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

 

ওসি আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেনু পোনাগুলো জব্দ করা হয় এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেগুলো ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com