• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪
সর্বশেষ :
বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত

খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

খুলনার পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরি গ্রহণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

রোববার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী।

 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার বাসিন্দা এবং যতিন্দ্র নাথের ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, বিমল বিশ্বাস জন্মতারিখ জালিয়াতির মাধ্যমে ১৯৯৮ সালের ১ নভেম্বর পাইকগাছা উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পদে চাকরিতে যোগ দেন। প্রকৃত জন্মতারিখ ১৯৫৮ সালের ৩ আগস্ট হলেও তিনি তা পরিবর্তন করে ১৯৬৯ সালের ২৫ জুন দেখান।

 

এ উদ্দেশ্যে তিনি ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর জাল স্কুল সনদ তৈরি করেন এবং পরবর্তীতে সেই সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন করেন। এর মাধ্যমে চাকরির মেয়াদ বাড়িয়ে সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।

 

এ ঘটনায় ২০১৮ সালে নির্মল অধিকারী সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। পরে ২০২১ সালের ৩১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার উপ-সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com